×

বিনোদন

আবরারকে নিয়ে সিনেমা, মুক্তি ৭ অক্টোবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ এএম

আবরারকে নিয়ে সিনেমা, মুক্তি ৭ অক্টোবর

সিনেমাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেয়া হবে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম ‘রুম নম্বর ২০১১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন। আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

আবরারকে নিয়ে সিনেমা নির্মাণের খবরটি প্রকাশ করে জিসু এন্টারটেইনমেন্ট পেজ। পেজে শর্ট ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, আসছে……‘রুম নম্বর ২০১১।’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেজ থেকে ‘একটিফুল’কে ধন্যবাদ দেয়া হয়েছে। যদিও পোস্টারে আবরারের কথা উল্লেখ নেই।

বিষয়টি নিশ্চিত করে জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদ বলেন, হ্যাঁ, এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে। বর্তমানে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেয়ার।

আরো পড়ুন : ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত, স্ট্যাটাসে যা লিখলেন ফারুকী

তিনি বলেন, ২৫ মিনিটের হতে পারে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেয়া হবে। বাংলাদেশ এবং আমেরিকায় মুক্তি পাবে ‘রুম নম্বর ২০১১।’

সিনেমাটি নির্মাণের সহযোগিতার বিষয়ে জিসান বলেন, আমাদের প্রথম মৌলিক এই ফিল্মটির সহযোগিতায় রয়েছেন আমেরিকার বাংলাদেশি সংগঠন ‘একটিফুল’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। সে সময় আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি। বুয়েটের সেই ভয়াল রাত আজও কাঁদায় সবাইকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App