×

বিনোদন

বুসানে মেহজাবীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

বুসানে মেহজাবীন

মেহজাবীন চৌধুরী

নিজের প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে বিশ্বব্যাপী ঘুরছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা মেহজাবীন। টরন্টোর পর এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (২-১১ অক্টোবর) মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম ছবি ‘সাবা’।

উৎসবে ছবিটি প্রদর্শিত হয় ৪ অক্টোবর। মাকসুদ হোসাইন পরিচালিত ছবিটি প্রযোজনাও করেছেন মেহজাবীন। প্রিমিয়ারে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো পড়ুন: মুখোমুখি দুই সুপারস্টার

উৎসব প্রাঙ্গণ থেকে তোলা বেশ কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করলেন ফেসবুকে। সোমবার (৭ অক্টোবর) ও বুধবার (৯ অক্টোবর) ছবিটির আরো দুটি প্রদর্শনী হবে। যার টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। বুসানে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হবে।

প্রসঙ্গত, ‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App