×

বিনোদন

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন অপর্ণা রানী রাজবংশী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পিএম

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন অপর্ণা রানী রাজবংশী

নাট্যকার অপর্ণা রানী রাজবংশী

শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ডে-২০২৩ ভূষিত হলেন নাট্যকার অপর্ণা রানী রাজবংশী। শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেখানে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

সম্মাননা প্রসঙ্গে অপর্ণা রানী রাজবংশী বলেন, ‘কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক, গান, উপন্যাস পাঠক-দর্শকদের উপহার দিতে পারি।’

প্রসঙ্গত, শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অপর্ণা রানী রাজবংশী এর হাতে পুরস্কার তুলে দেন শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App