×

ফুটবল

অস্ট্রেলিয়ান হাই কমিশনে সংবর্ধনা পেলো নারী ফুটবল দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ এএম

অস্ট্রেলিয়ান হাই কমিশনে সংবর্ধনা পেলো নারী ফুটবল দল

ছবি : সংগৃহীত

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ ফুটবল। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে টুর্নামেন্টে অংশ নিতে ঋতুপর্ণা চাকমাদের দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে।

অস্ট্রেলিয়া সফরের আগে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ নারী দলকে আমন্ত্রণ জানায়। বুধবার বিকেলে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে  হাই কমিশনে যায় দলটি। সেখানে খেলোয়াড়দের এশিয়া কাপের জন্য শুভকামনা জানানো হয়।

আরো পড়ুন : ভারতের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশ

অনুষ্ঠানে এএফসি মহিলা এশিয়া কাপের লোগো সংবলিত একটি কেক কাটা হয়। কেক কাটায় অংশ নেন তাবিথ আউয়াল, দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার। খেলোয়াড়রা প্রায় এক ঘণ্টার বেশি সময় সেখানে আনন্দঘন পরিবেশে কাটান। কেউ রিকশার প্রতিকৃতির সামনে ছবি তোলেন, আবার কেউ ছোটখাটো ফুটবল কসরতও প্রদর্শন করেন।

অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশানের নামে লেখা বাংলাদেশ নারী দলের একটি জার্সি বাফুফে সভাপতির মাধ্যমে ডেপুটি হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী ফেডারেশনের পক্ষ থেকে হাই কমিশনকে একটি সৌজন্যমূলক ফুটবল উপহার দেন।

বাংলাদেশ ক্রিকেট দল নিয়মিত অস্ট্রেলিয়া সফর করে থাকে এবং সেসব সফরেও অস্ট্রেলিয়ান হাই কমিশন শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করে।

নারী এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল গত ১৪ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। প্রধান কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন সেশনগুলোতে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। তবে দেশ ছাড়ার আগে শেষ অনুশীলন সেশনটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, সেটিও ভোরে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এশিয়া কাপ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App