×

ফুটবল

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার, ইরাকের কাছে আটকে গেল স্পেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

বিশ্বকাপের আগে ফ্রান্সের হার, ইরাকের কাছে আটকে গেল স্পেন

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেল দুই ফেভারিট ফ্রান্স ও স্পেন। নঁতে ঘরের মাঠে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। আর লা করুনিয়ায় ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন।

ফ্রান্স অবশ্য প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে গিয়েছিল। দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেন রায়ান চেরকি। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও চেরকির আরও কয়েকটি সুযোগ ঠেকিয়ে আইভরি কোস্টকে ম্যাচে রাখেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। ৫৩ মিনিটে নিকোলা পেপের থ্রু বল ধরে সমতা ফেরান গেলা দুয়ে। ফ্রান্স দলে থাকা দেজিরে দুয়ের ভাই গেলা এরপর ম্যাচের শেষ দিকে জয়ের গোলেও রাখেন বড় ভূমিকা। ৮৪ মিনিটে তার নিচু ক্রস থেকে গোল করেন আমাদ দিয়ালো। নঁতে জন্ম নেওয়া আইভরি কোস্ট কোচ এমের্স ফায়ের জন্য জয়টি তাই হয়ে ওঠে আবেগেরও।

ফ্রান্সের জন্য ম্যাচটি ছিল সতর্কবার্তা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা ওসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ওয়ারেন জাইর-এমেরি, দেজিরে দুয়ে, লুকাস হার্নান্দেজ ও উইলিয়াম সালিবাকে শুরুতে বেঞ্চে রেখেছিলেন দেশম। দ্বিতীয়ার্ধে কয়েকজনকে নামালেও হার এড়াতে পারেনি ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্য ম্যাচে স্পেন এগিয়ে যায় ১৬ মিনিটে ফেরান তোরেসের গোলে। তবে ২৭ মিনিটে মেরচাস দোস্কির দুর্দান্ত বাঁ পায়ের শটে সমতা ফেরায় ইরাক। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে ছাড়া খেলা স্পেন এরপর বল দখলে এগিয়ে থাকলেও জয়সূচক গোল পায়নি।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ইয়ামাল ফিট হয়ে ফিরবেন। বিশ্বকাপের আগে স্পেনের আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে পেরুর বিপক্ষে। অন্যদিকে ফ্রান্স যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

বাস উল্টে শিশু-নারীসহ আহত ৮ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

অটোরিকশায় পিকআপের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

আমেরিকা যেতে চাইলে সোশ্যাল প্রোফাইল উন্মুক্ত থাকা চাই

আমেরিকা যেতে চাইলে সোশ্যাল প্রোফাইল উন্মুক্ত থাকা চাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App