×

সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক সভা আজ

একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। তেজগাঁওয়য়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ ইউনূস।

একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে তা অবগত করবেন।

পরিকল্পনা কমিশনের একনেক উইং সূত্রে জানা গেছে, একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। এসব প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে। যদিও শতাধিক প্রকল্প একনেকের জন্য প্রস্তুত রয়েছে। পুনঃযাচাইয়ের জন্য ১৩টি প্রকল্প ফেরতও পাঠানো হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, সর্বশেষ গত ২ জুলাই শেখ হাসিনা সরকারের শেষ একনেক সভা হয়।

আরো পড়ুন : জাতিসংঘের তদন্তে কোনো হস্তক্ষেপ করবো না: পররাষ্ট্র উপদেষ্টা


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App