×

সরকার

জাহাজ অগ্নিকাণ্ডে প্রাণহানি: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টার শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম

জাহাজ অগ্নিকাণ্ডে প্রাণহানি: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টার শোক

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এ ঘটনার তদন্তে একটি শক্তিশালী তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উপদেষ্টা অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর দ্রুত আটকে পড়া নাবিকদের উদ্ধার ও আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং রাতভর দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম মনিটর করেন।

জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনের ট্যাংকার। এসময় ৪৭ জন ক্রু'কে জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। সমুদ্রে ঝাঁপ দেয়া আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

উপদেষ্টা আকস্মিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তদন্ত কমিটি গঠনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন : জাহাজে বিস্ফোরণের সময় সমুদ্রে লাফ, নাবিকের মৃত্যু


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App