×

সরকার

চট্টগ্রামে ফেসবুকে পোস্ট নিয়ে তুলকালাম, হামলায় আহত পুলিশ-সেনাবাহিনীর ১২ সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

চট্টগ্রামে ফেসবুকে পোস্ট নিয়ে তুলকালাম, হামলায় আহত পুলিশ-সেনাবাহিনীর ১২ সদস্য

ছবি : সংগৃহীত

ফেসবুকে একটি পোস্ট নিয়ে চট্টগ্রামে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান চালানোর সময় যৌথবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ১২ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য ও ৬ জন সেনা সদস্য রয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জানা গেছে, ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস) সম্পর্কিত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওসমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও তার দোকানে ভাঙচুর চালায় সংগঠনটির কিছু সদস্য। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে ওসমানকে আটক করতে গেলে, বিক্ষোভকারীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এই সময় হামলা ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে যৌথবাহিনীর ১২ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী লাঠিচার্জ করে এবং কিছু বিক্ষোভকারীকে আটক করে। রাত ১২টার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রামের টাস্কফোর্স-৪ এর পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App