×

সরকার

পাইকারি হারে গ্রেপ্তার নিয়ে যা বললেন আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পিএম

পাইকারি হারে গ্রেপ্তার নিয়ে যা বললেন আইজিপি

আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করবে না। তিনি বলেন, নিরীহ কাউকে হয়রানি করা হবে না। যিনি নীরিহ তিনি বাদ যাবেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

বাহারুল আলম বলেন, জুলাই-আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন, আইনভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই। এজন্য জনগণকে আন্তরিক সহায়তার আহ্বান জানিয়েছেন বাহারুল আলম।

৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে মহাপরিদর্শক বলেন, এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে।

তিনি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সঙ্গে পুলিশকে বিনীয় আচরণ করতে হবে।সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করতে হবে।

তিনি আরো বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও জানান পুলিশপ্রধান।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদসহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন এখনো তা শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মহাপরিদর্শক।

আরো পড়ুন : আইনজীবী সাইফুল হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App