×

সরকার

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলো সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ এএম

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিলো সরকার

সরকার সব দেশের প্রবাসীদের ই-পাসপোর্ট দিতে চায়, সেজন্য কাজ চলছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের মতো প্রবাসীদের পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস-এর মাধ্যমে জানানো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ‍উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

আজাদ মজুমদার জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কি না তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার পরপরই প্রবাসীদের নম্বরে এসএমএম পাঠানো হবে।

আরো পড়ুন : সার্ভিস চার্জের বিষয় পর্যালোচনা করবে ইসি

তিনি জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং (অপেক্ষমাণ) ছিল। তার মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে। আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন। সরকার সব দেশের প্রবাসীদের ই-পাসপোর্ট দিতে চায়, সেজন্য কাজ চলছে।

এর আগে ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, আগামী ১৫ ডিসেম্বর এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা। এক্ষেত্রে প্রথমে অগ্রাধিকার দেয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না। যারা আবেদন করেছেন, তিন থেকে চার সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পাবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App