×

সরকার

দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির

ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার কর্মজীবনে রাজনৈতিক কারণে পদচ্যুতির ঘটনা ঘটেছে। ১৯৯৭ সালে আওয়ামী লীগ আমলে তিনি বরখাস্ত হন। বিএনপি শাসনামলে আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসপি পদে পুনঃনিয়োগ পান এবং পরে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

আরো পড়ুন : পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটের এই কর্মকর্তা কর্মজীবনে চৌকস ও দক্ষ হিসেবে পরিচিত। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে তিনি ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের ডিসি ছিলেন। জাতিসংঘ মিশনের পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত হন। ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আলী হোসেন ফকিরের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App