×

সরকার

সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ফাইল ছবি

বিএনপি সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার পর তিনি জেদ্দার উদ্দেশে রওনা হন। 

মূলত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতেই তার এই সফর।

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও উদ্ভূত সংকট নিরসনের বিষয়টি।

এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ পেতে পারেন। সফর শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App