৩ মে শুরু ডিসি সম্মেলন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ৩ থেকে ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। শুক্রবার (১ মে) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার (২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সম্মেলনসংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরতে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবালয়ে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। এ ব্রিফিংসহ সম্মেলনের কার্য অধিবেশনগুলোতে গণমাধ্যমকে কাভারেজ দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এবারের ডিসি সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা
ডিসি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রশাসকরা অংশগ্রহণ করেন। এটি মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ ও সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা।
