×

স্বাস্থ্য

বিএসএমএমইউতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৮:৩৫ এএম

বিএসএমএমইউতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে সবধরনের সভা, সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করা হলো।

তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৪ চিকিৎসককে শারীরিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলেও জানা গেছে।

বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির অবনতি হচ্ছিল। এছাড়া ৪জন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App