×

ভারত

ভারতে সংসদ ভবনের সামনে যুবকের আত্মহত্যার চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

   ভারতে সংসদ ভবনের সামনে যুবকের আত্মহত্যার চেষ্টা

ভারতে সংসদ ভবনের সামনে

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জিতেন্দ্র (৩০) নামে এক যুবক।

পরে তাকে রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দেন ওই যুবক। খবর দ্যা টেলিগ্রাফের।

পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গেছে, তার অবস্থাও সঙ্কটজনক। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করেছে।

ঠিক কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে আধ-পোড়া দুই পাতার নোট পাওয়া গেছে। পুলিশ সূত্রে খবর, নোটে দলিতদের প্রতি বঞ্চনার কথা ও মুর্দাবাদ লেখা রয়েছে।  

দিল্লি পুলিশের ডিসিপি দেবেশ কুমার বলেছেন, দগ্ধ যুবকের নাম জিতেন্দ্র। ওই যুবক উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। সে রেলভবন চত্বরে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ কনস্টেবলসহ কয়েকজন সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে, উত্তরপ্রদেশের বাগপতে তার বিরুদ্ধে নথিভুক্ত কিছু মামলার কারণে তিনি সমস্যায় পড়েছেন। এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই যুবকের পারিবারিক কোনো সমস্যা ছিল। তার কারণে মানসিক অবসাদ ভুগে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App