বিধানসভা নির্বাচন
তামিলনাড়ুতে এগিয়ে টিভিকে, বাংলায় বিজেপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৫২ এএম
ছবি : সংগৃহীত
ভোট গণনা শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টা পর প্রাথমিক প্রবণতায় অভিনেতা বিজয়ের নতুন দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) এর বড় জয়ের আভাস পাওয়া যাচ্ছে। তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে সর্বশেষ হিসেবে টিভিকে ৮৫টি আসনে এবং এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে এগিয়ে রয়েছে। খবর এনডিটিভির।
দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অন্যদিকে কংগ্রেস ও ডিএমডিকের সঙ্গে জোটবদ্ধ ক্ষমতাসীন ডিএমকে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে লড়াই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে সীমাবদ্ধ। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি অর্ধশতক ছাড়িয়ে ১৮২টিরও বেশি আসনে এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১১০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।
আরো পড়ুন : বাংলায় বিজেপির ঢেউ, ভবানীপুরে পিছিয়ে মমতা
এই নির্বাচনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে দুটি বিষয়। প্রথমত, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে বিজেপিকে ক্ষমতার বাইরে রেখেছে। দ্বিতীয়ত, ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে বিতর্ক। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৮৯ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১১.৬ শতাংশ। এই সংখ্যা ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধানের চেয়েও সামান্য বেশি বলে উল্লেখ করা হয়েছে।
