×

আন্তর্জাতিক

খেরসনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

খেরসনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: ভোরের কাগজ

অধিকৃত খেরসন শহরে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে রাশিয়া।

রাশিয়ার সেনাদের দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। খবর আল-জাজিরার।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু পর যে চারটি অঞ্চল মস্কো গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত করে নেয় খেরসন তার একটি।

দুই সপ্তাহ আগে এ শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নেয় এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল শহরটির ওপর বড় রকমের হামলা চালাতে পারে রাশিয়া। সেই ধারণাই শেষ পর্যন্ত সত্য হয়েছে।

খেরসনের কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়া বেসামরিক স্থাপনা এবং অ্যাপার্টমেন্ট ভবন, শিপইয়ার্ড, স্কুল-ভবন এবং গ্যাস পাইপের ওপর হামলা চালিয়েছে। গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

ইউক্রেন জানিয়েছে, গত কয়েক দিনের প্রচেষ্টায় বহু জায়গার বিদ্যুৎব্যবস্থা পুনর্বহাল করা সম্ভব হলেও এখনো শতকরা ৩০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App