×

আন্তর্জাতিক

ইরানের ড্রোন কারখানায় হামলা চালাতে বাইডেনকে ৬০ মার্কিন এমপির চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪১ পিএম

ইরানের ড্রোন কারখানায় হামলা চালাতে বাইডেনকে ৬০ মার্কিন এমপির চিঠি

ছবি: সংগৃহীত

ইরানের অত্যাধুনিক ড্রোন কর্মসূচি এবং ড্রোন ব্যবহারের সক্ষমতা মার্কিন কর্মকর্তাদের চিন্তায় ফেলে দিয়েছে। এ প্রেক্ষাপটে আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী দল রিপাবলিকানের ৬০ এমপি ইরানের এ ড্রোন কর্মসূচি ধ্বংস করে দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।

তারা বলেছেন, ইরানের এই ড্রোন কর্মসূচি মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও মার্কিন স্বার্থকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।

প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা এক চিঠিতে এসব কংগ্রেস সদস্য (এমপি) সরাসরি ইরানের ড্রোন কর্মসূচিতে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। ওই চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন, অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্যমন্ত্রী জিনা রেইমন্ডকেও দেওয়া হয়েছে।

মার্কিন এসব কংগ্রেস সদস্য তাদের চিঠিতে উল্লেখ করেছেন, ইরানের ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া, যাতে মার্কিন কোম্পানির তৈরি করা পার্টস ব্যবহার করা হয়েছে।

চিঠিতে তারা বলেছেন, ইরানের তৈরি ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং এসব ড্রোনে আমেরিকার তৈরি করা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে জেনে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা আপনাদের এ ব্যাপারে সমন্বিত পরিকল্পনা নেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে ইরানের ড্রোন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া যারা আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানকে ড্রোন তৈরির কাজে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মার্কিন এসব কংগ্রেস সদস্য আরও বলেছেন, ইরানের এই ড্রোনবহর শুধু ইউক্রেনে প্রভাব ফেলছে তাই নয়, এর বাইরেও এর প্রভাব পড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App