×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ সন্তানসহ শিখ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৯:১৬ এএম

যুক্তরাষ্ট্রে ২ সন্তানসহ শিখ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত শিখ দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। গেল বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- তেজ প্রতাপ সিং (৪৩), তার স্ত্রী সোনাল পারিহার (৪২), তাদের ১০ বছর বয়সী ছেলে এবং ৬ বছরের মেয়ে (তাদের নাম জানা যায়নি)। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন এবং প্লেইনসবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্ল্যানচার্ড জানান, ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করে তদন্ত শুরু হয়েছে। তারা জানান, ৪ অক্টোবর সন্ধ্যায় ৯১১ তে কলে পেয়ে প্লেইনসবোরোর একটি বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। এসময় প্লেইনসবোরো পুলিশ সেই বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তেজ প্রতাপ সিং-এর স্বজনরা জানিয়েছেন, তাদের সুখী দম্পতি বলেই মনে হয়েছে। তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি নেস ডিজিটাল ইঞ্জিনিয়ারিং নামে একটি কোম্পানির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার স্ত্রীও আইটি সেক্টরে চাকরি করতেন। তবে কোথায় চাকরি করতে সেটা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App