×

আন্তর্জাতিক

পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলায় নিহত ২৩

ছবি: সিবিএস নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় এক জঙ্গি বিস্ফোরকভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য জঙ্গিরা গুলি চালাতে থাকে। এসময় পুলিশের সঙ্গে তাদের গুলি ছোড়াছুড়ি হয়।

সংবাদমাধ্যম ডনের বরাতে, ২৩ জন সেনা জওয়ান মারা গেছেন। ৩০ জন আহত হয়েছেন। কেয়ারটেকার প্রধানমন্ত্রী আলোয়ারউল হক কাকার বলেছেন, এই কাপুরুষোচিত আক্রমণ করে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেয়া যাবে না।

উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ বলেছেন, প্রচুর সেনা ও পুলিশ কর্মী আহত হয়েছেন। অনেকের অবস্থা সংকটজনক।

এদিকে এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ। পাকিস্তানের এই অঞ্চলে পাকিস্তানি তালেবানদের প্রভাব রয়েছে। তাদের গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান বা টিটিপি। মনে করা হচ্ছে, এই নতুন গোষ্ঠী টিটিপি-রই একটি শাখা।

সেনাসহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পরই পাকিস্তানের এই সীমান্ত অঞ্চলে সহিংসতা অনেকটাই বেড়েছে।

চলতি বছরের জানুয়ারিতে পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমারুর হামলায় ১০১ জনের মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App