×

আন্তর্জাতিক

ভারতে বাস খাদে পড়ে নিহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১২:১২ পিএম

ভারতে বাস খাদে পড়ে নিহত ১০
ভারতে বাস খাদে পড়ে ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নয় জন। উত্তরাখন্ডের সূর্যধরে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এএনআই এর খবরে তা বলা হয়েছে। যাত্রীসহ উত্তরাখন্ড পরিবহন নিগমের একটি বাস হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ে ধরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর সেখানে পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসে ২৫ জন যাত্রী ছিলেন ৷ কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয় ৷ যদিও পুলিশের ধারণা, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় ৷ আহত বাস যাত্রীদের উদ্ধারে প্রথম এগিয়ে আসে স্থানীয়রা ৷ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন৷ এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App