×

আন্তর্জাতিক

মোদিকে নির্বাচনী লড়ায়ে নিষিদ্ধ করতে আদালতে আবেদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৪:০০ পিএম

মোদিকে নির্বাচনী লড়ায়ে নিষিদ্ধ করতে আদালতে আবেদন

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপির কাণ্ডারি নরেন্দ্র মোদিকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করতে আদালতে আবেদন করা হয়েছে। অভিযোগ-ধর্মের নামে ভোট চাইছেন মোদি।

আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী দিল্লি হাই কোর্টে আবেদনটি দায়ের করেছেন। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ভগবান ও উপাসনার স্থানের নামে ভোট চাইছেন, এই অভিযোগকে সামনে রেখে মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মামলা দায়ের করেছেন তিনি। 

আবেদনে মামলাকারী বলেন, গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে বিজেপির নির্বাচনী জনসভায় মোদি তার বক্তব্যে বলেছিলেন তিনি রামমন্দির তৈরি করে দিয়েছেন এবং কর্তারপুর সাহিব করিডর তৈরি করে দিয়েছেন। গুরুদ্বারে লঙ্গরের রান্নার জন্য ব্যবহৃত জিনিসপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছেন। মোদি আরও দাবি করেছেন, তিনি আফগানিস্তান থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে এসেছেন।

আইনজীবী আনন্দ আরও দাবি করেন, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা ও হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেয়ার জন্য আবেদন করেছিলেন। ধর্মের নামে ভোট চেয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App