×

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:৪৯ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনি ফল পাল্টে দেয়ার চক্রান্তের বিষয়ে করা মামলায় নতুন আরো একটি অভিযোগ আনা হয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ আগস্ট) দেশটির স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ নতুন এ অভিযোগটি এনেছেন। 

গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনি ফল পাল্টে দেয়ার চক্রান্ত বিষয়ক মামলাটি করা হয়েছিল । এতে অভিযোগ ছিল চারটি। নতুন ‘সংশোধিত’ অভিযোগে সেই চারটি অভিযোগই রয়েছে। তবে সেগুলোর আওতা আগের চেয়ে কমেছে। 

তবে নতুন অভিযোগে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। 

জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। তখন মামলাটি কীভাবে আগাবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। 

আরো পড়ুন: ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গত বছর করা মামলাটি থেকে গত ১ জুলাই ট্রাম্পকে দায়মুক্তি দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে তিনি এই দায়মুক্তি পান বলে তখন মন্তব্য করেছিলেন আদালত। 

দেশটির সর্বোচ্চ আদালতের দায়মুক্তির কারণে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নতুন অভিযোগের আওতা কমে এসেছে। তাই সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই জেলা বিচারক তানিয়া চুটকানকে সিদ্ধান্ত দিতে হবে। তবে দেশটির আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া তেমন একটা এগোবে না বলে ধারণা করা হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App