×

আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টায় ‘ভাড়াটে’ নিয়োগ ইরানের!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:০৮ এএম

ট্রাম্পকে হত্যাচেষ্টায় ‘ভাড়াটে’ নিয়োগ ইরানের!

এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের অভিযোগে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে। তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ৫১ বছর বয়সি ফরহাদ শাকেরি একজন আফগান নাগরিক। ইরান তাকে নিয়োগ করেছিল।

প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের আদালতে দায়ের করা একটি ফৌজদারি আদালতে প্রসিকিউটররা অভিযোগ করেছেন, ইরানের বিপ্লবী গার্ডের একজন কর্মকর্তা সেপ্টেম্বরে শাকেরিকে ট্রাম্পের উপর নজরদারি ও হত্যার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, বিচার বিভাগ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে, যাকে ইরান সরকার কর্তৃক মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা এবং ষড়যন্ত্রের লক্ষ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রসিকিউটরদের মতে, গত ৭ অক্টোবরের মধ্যে ট্রাম্পকে হত্যার জন্য শাকেরিকে দায়িত্ব দেয়া হয়।  তবে শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে বলেছিলেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করতে চাননি, তাই ইরানের বিপ্লবী গার্ড কর্মকর্তারা পরিকল্পনাটি বাদ দিয়েছিলেন।

শাকেরি বলেন, পরে ইরান সরকার তাকে বলেছিল যে নির্বাচনের পরে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা সহজ হবে, কারণ তারা বিশ্বাস করেছিল ট্রাম্প ভোটে হেরে যাবেন।

প্রসিকিউটররা শাকেরিকে একজন আফগান নাগরিক হিসেবে বর্ণনা করেছেন, যিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।  ডাকাতির অপরাধে ১৪ বছর কারাগারে কাটানোর পর অবশেষে ২০০৮ সালের দিকে তাকে ফেরত পাঠানো হয়।

আরো পড়ুন: বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App