×

আন্তর্জাতিক

ইংরেজি নববর্ষ ২০২৫: সবার আগে বরণ করলো যে দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

ইংরেজি নববর্ষ ২০২৫: সবার আগে বরণ করলো যে দেশ

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি সবার আগে বরণ করে নিয়েছে নতুন বছর ২০২৫ সালকে। এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন-র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ২০২৫ সালকে প্রথম স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইংরেজি নববর্ষকে স্বাগত জানানো বিশ্বের প্রথম এ দেশ যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে।

গ্রিনিচ মান সময় ১০টায় কিরিবাতি যখন ইংরেজি নববর্ষকে বরণ করছে তখন সেখানকার আশেপাশে আরো ১০টি দেশ একই সময়ে বরণ করে নেয় নতুন বছরকে।

এর ১ ঘন্টা পর অর্থাৎ গ্রিনিচ মান সময় ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং বৃহত্তর নিউজিল্যান্ডও স্বাগত জানায় ২০২৫ সালকে। প্রসঙ্গত, ভৌগোলিক কারণে কিছু দেশ সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে।

আন্তর্জাতিক সময় গ্রিনিচ মান অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রায় জনমানবহীন মার্কিন অঞ্চল হাওয়াই দ্বীপপুঞ্জের হাওল্যান্ড ও বেকার দ্বীপে ২০২৫ সালের আগমন হবে সবার শেষে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরপেক্ষ না থাকলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে

হাসনাত আবদুল্লাহ নিরপেক্ষ না থাকলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে

রাষ্ট্রীয় বাহিনীগুলো যথাযথ পদক্ষেপ নিতে পারেনি

মব ভায়োলেন্স রাষ্ট্রীয় বাহিনীগুলো যথাযথ পদক্ষেপ নিতে পারেনি

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো জামায়াতে ইসলামী

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

৬ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App