×

আন্তর্জাতিক

ট্রাম্পকে অবরোধ-নিষেধাজ্ঞা তোলার আহ্বান রদ্রিগেজের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

ট্রাম্পকে অবরোধ-নিষেধাজ্ঞা তোলার আহ্বান রদ্রিগেজের

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দেশটির ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি( রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দুই দেশকে  ‘বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করে নতুন সহযোগিতার সূচনা করার কথা বলেন। খবর ফ্রান্স ২৪-এর।

গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাগামী ও সেখান থেকে আসা নিষিদ্ধ তেলবাহী জাহাজের ওপর ‘অবরোধ’ আরোপ করে। পাশাপাশি কারাকাসের বিভিন্ন ব্যক্তি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এক অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। সেখানে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। বৃহত্তর পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তিনি একটি সাধারণ ক্ষমা আইনও পাস করেন।

এরই মধ্যে কারাকাসে নবনিযুক্ত মার্কিন প্রধান কূটনীতিক, সিআইএ প্রধান এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক কমান্ডের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন রদ্রিগেজ।

ওয়াশিংটনের তেল উৎপাদন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলার ওপর সাত বছর ধরে চলা তেল নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেলের মজুত থাকা দেশটিতে নির্দিষ্ট শর্তে কয়েকটি বহুজাতিক কোম্পানিকে কার্যক্রম পরিচালনার লাইসেন্সও দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলা থেকে ৮ কোটির বেশি ব্যারেল তেল গ্রহণ করেছে এবং দেশটিকে  ‘নতুন বন্ধু ও অংশীদার’  হিসেবে উল্লেখ করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে রদ্রিগেজ দেশের হাইড্রোকার্বন খাতে বড় ধরনের সংস্কার এনেছেন, যাতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App