×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী ইরবিলে মার্কিন ঘাঁটির কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এ হামলা করা হয়েছে। 

ওই এলাকায় থাকা একজন অ্যাসোসিয়েটেড প্রেস সাংবাদিক জানান, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলের আঞ্চলিক রাজধানী ইরবিলের বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটি থেকে ধোঁয়া উড়ছিলো এবং বিস্ফোরণের শব্দ শুনতে যায়। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রগুলি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরাকি কর্মকর্তা বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ারা এর আগে, ইরানের উপর হামলার ক্ষেত্রে কুর্দি অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছিলো।

শনিবারের শুরুতে, বাগদাদের দক্ষিণ-পশ্চিমে ইরান-মিত্র কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়ার একটি সদর দপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলায় দু’জন নিহত হয়।

বার্তা সংস্থা আল জাজিরার জানায়, ‘সর্বশেষ ঘটনায় একটি ড্রোন বিমানবন্দরের দিকে অগ্রসর হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ভূপাতিত করে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ইরনা' জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৬০ জন গুরুতর আহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিহতের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছে।

স্থানীয় সূত্রমতে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হওয়ায় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। যদিও এই নির্দিষ্ট বিমানবন্দর হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা হামলা এবং ইসরায়েলের ভেতরে চলমান সংঘাতের মাঝেই এই ধ্বংসাত্মক ঘটনাটি ঘটল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, ‘শনিবার সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিলো। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App