×

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, আহত ৮

ছবি: সংগৃহীত

লেবাননের মাউন্ট লেবানন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মাউন্ট লেবানন অঞ্চলের আরামুন ও সাদিয়াতে এ হামলা চালানো হয়। বিমান হামলায় আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে লেবানন কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৩৫ জন। ধারাবাহিক হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সীমান্তবর্তী অঞ্চলসহ বিভিন্ন স্থানে উত্তেজনা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন: ইরানে নিহত বেড়ে ৭৮৭

এদিকে, আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতিতে একাধিক দেশে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনা অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App