×

আন্তর্জাতিক

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করেছে ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করেছে ফিফা

ছবি: সংগৃহীত

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আইএফএকে দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩১ লাখ টাকা। ফিফার ৭৪তম অধিবেশনে পিএফএর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা ডিসিপ্লিনারি কমিটিকে ইসরায়েলকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত দেয় ফিফা কাউন্সিল। 

ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। ফিফা আচরণবিধির অনুচ্ছেদ ১৫ অনুসারে বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড এবং ১৩ অনুযায়ী আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। 

জরিমানার পাশাপাশি ইসরায়েলকে আচরণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরও কিছু কাজ আইএফএকে করার নির্দেশ দিয়েছে ফিফা। সেগুলো হলো- 

১. আইএফএকে তাদের পরবর্তী তিনটি এ-লেভেলের ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে একটি ব্যানার তৈরি করতে হবে। সেখানে লেখা থাকবে ‘ফুটবল পুরো বিশ্বকে একত্র করে। এখানে বৈষম্যের ঠাঁই নেই’। ব্যানারটি বড় হতে হবে, যাতে সবার দৃষ্টিগোচর হয় আর এটার সঙ্গে আইএফএর লোগো থাকতে হবে। ব্যানারের আকার, নকশা এবং স্টেডিয়ামে এর অবস্থান প্রতিটি ম্যাচের অন্তত ১৫ দিন আগে ফিফার অনুমোদনের জন্য জমা দিতে হবে।

২. সিদ্ধান্তের নোটিশের ৬০ দিনের মধ্যে আইএফএকে জরিমানার এক-তৃতীয়াংশ দিতে হবে একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়নে। বৈষম্য প্রতিরোধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে, যা ফিফার আচরণবিধির ১৫ নম্বর অনুচ্ছেদের ৭ নম্বর ধারার সঙ্গে মেলে। এই পরিকল্পনাটির অনুমোদন ফিফার কাছ থেকে নিতে হবে। সংস্কার, প্রটোকল, পর্যবেক্ষণ এবং স্টেডিয়াম ও অফিশিয়াল চ্যানেলে পুরো একটি মৌসুমে শিক্ষামূলক প্রচারণা এই প্রকল্পের আওতায় থাকবে। বাকি জরিমানার অর্থ সিদ্ধান্তের নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 নড়াইল নারীর পুলিশ সদস্যর আত্মহত্যা

নড়াইল নারীর পুলিশ সদস্যর আত্মহত্যা

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন

ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদ উদযাপন

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান

মুরাদনগরে কৃষিজমি রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App