ইরান-হিজবুল্লাহর একযোগে হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ইসরায়েলে একযোগে হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
রোববার (২৯ মার্চ) ইসরায়েলের দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে চালানো এই হামলায় ১০০টিরও বেশি শহরে সতর্কসংকতে বেজে উঠে।
খবর আল-জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহ’র নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্রের সংকেত পাওয়ার পর ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের এলাকা দক্ষিণাঞ্চলীয় নেগেভ অঞ্চল এবং গাজা উপত্যকার চারপাশের অবৈধ ইসরায়েলি বসতিগুলোতেও সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে যে, হিজবুল্লাহর হামলার সংকেতে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে সাইরেন বেজে ওঠে। সংবাদমাধ্যমটি দাবি করেছে যে, ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র এবং হিজবুল্লাহর রকেট ও ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা সম্ভব হয়েছে।
