×

আন্তর্জাতিক

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে হামলা, সংকটের আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

লেবাননের পানি সরবরাহ কেন্দ্রে হামলা, সংকটের আশঙ্কা

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি পানি সরবরাহ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বেসামরিক পানি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্বরোচিত হামলার ফলে লেবাননে পানির মতো অত্যন্ত জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে ওই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) সরকারি লেবানিজ ন্যাশনাল নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বেসামরিক পানি সংস্থা 

সংস্থারটির তথ্যমতে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবানন জুড়ে গুরুত্বপূর্ণ পানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বিবৃতিতে বেসামরিক সংস্থাটি জানিয়েছে, ‘ইবল আল-সাকি এবং আল-মায়সাতের স্থাপনাগুলোতে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

এতে আরো বলা হয়েছে, ‘কানারিতের আল-জাহিরিয়া স্টেশন এবং ইস্টার্ন ওয়েল নং ১-এর সৌর বিদ্যুৎ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বেসামরিক অবকাঠামোর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানানোটা সকল আন্তর্জাতিক কনভেনশন ও নীতির সুস্পষ্ট ও প্রকাশ্য লঙ্ঘন, যা যুদ্ধকালীন কর্মকাণ্ড থেকে বেসামরিক নাগরিকদের মৌলিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

আলোচনা-সমালোচনা

মুক্তচিন্তা আলোচনা-সমালোচনা

‘ভালো ছবি, দেখতে পারেন’

‘ভালো ছবি, দেখতে পারেন’

পাইলট উদ্ধারে ব্যর্থ মার্কিন অভিযান

পাইলট উদ্ধারে ব্যর্থ মার্কিন অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App