×

আন্তর্জাতিক

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার দায়ে ইরানে দুজনের ফাঁসি কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পিএম

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার দায়ে ইরানে দুজনের ফাঁসি কার্যকর

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তারা বিদেশি শক্তির হয়ে কাজ করেছিলেন বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে। খবর গালফ নিউজের।

রোববার (৫ এপ্রিল) বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এ বলা হয়, ‘মোহাম্মদ-আমিন বিগলারি ও শাহিন ওয়াহেদপরাস্তকে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাঁদের মামলাটি পর্যালোচনা করে চূড়ান্ত রায় বহাল রাখার পর এ দণ্ড কার্যকর করা হয়।’

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই ব্যক্তি সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন, যা গত জানুয়ারি মাসে চরম আকার ধারণ করেছিল।

এদিকে, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫-এর নিখোঁজ ক্রুকেও উদ্ধার করার বিষয়টি ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তাঁর অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাঁকে উদ্ধারের পরিকল্পনা করছিল।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ’

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ’

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল

৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App