×

আন্তর্জাতিক

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবফের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন।

উচ্চপর্যায়ের একটি রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে গতকালই তেহরানে পৌঁছান পাক সেনাপ্রধান। তবে কালিবফের সঙ্গে তার এই বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এই মোহাম্মদ বাগের কালিবফ। ফলে তার সঙ্গে আসিম মুনিরের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মূলত ওয়াশিংটনের বিশেষ বার্তা এবং দ্বিতীয় দফা আলোচনার রূপরেখা পৌঁছে দিতেই আসিম মুনিরের এই তেহরান সফর। এর আগে সফরের শুরুতে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও বৈঠক করেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App