×

আন্তর্জাতিক

ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পিএম

ট্রাম্পের কঠোর সমালোচনা ব্রাজিলের প্রেসিডেন্টের

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

বার্সেলোনায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা নিয়ে বিশ্বনেতাদের কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বর্তমান বিশ্বের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তাদের দ্রুত সংস্কারের আহ্বান জানান তিনি।

লুলা স্পষ্টভাবে অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও মানবিক বিপর্যয় বন্ধ করতে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে, যা বিশ্ব শান্তির জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্মেলনে ভাষণ দেওয়ার সময় লুলা দা সিলভা কারও নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে কঠোর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানসহ বিভিন্ন দেশের উদ্দেশে ট্রাম্পের নিয়মিত হুমকি ও যুদ্ধংদেহী বার্তার সমালোচনা করে তিনি বলেন, আধুনিক বিশ্ব আজ এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে।

ব্রাজিলীয় প্রেসিডেন্ট বলেন,'দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন প্রতিদিন ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে কোনো না কোনো রাষ্ট্রপ্রধানের যুদ্ধ ঘোষণার হুমকি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া উসকনিমূলক বার্তা দেখতে হয়।' তার মতে, টুইট বা সোশ্যাল মিডিয়া বার্তার মাধ্যমে বিশ্বকে হুমকি দেওয়া এবং হুটহাট যুদ্ধ ঘোষণা করার এই সংস্কৃতি আন্তর্জাতিক কূটনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে লুলা আরও বলেন, বিশ্ববাসী প্রতিদিন এমন একজন প্রেসিডেন্টের হুমকির আতঙ্ক নিয়ে দিনাতিপাত করতে পারে না, যিনি মুহূর্তের সিদ্ধান্তে পুরো পৃথিবীর স্থিতিশীলতা নষ্ট করার ক্ষমতা রাখেন। এই সংকটময় মুহূর্তে সংঘাত এড়িয়ে আলোচনা এবং গঠনমূলক কূটনীতির পথে হাঁটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুপ্রিম কোর্ট খুলছে রোববার

সুপ্রিম কোর্ট খুলছে রোববার

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

দাম বাড়লো জ্বালানি তেলের

দাম বাড়লো জ্বালানি তেলের

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App