×

আন্তর্জাতিক

অবরোধ না তুললে হরমুজ প্রণালি খুলবে না ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

অবরোধ না তুললে হরমুজ প্রণালি খুলবে না ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ তেহরানের এই অনমনীয় অবস্থানের কথা জানান। তিনি মার্কিন এই অবরোধকে ‘চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের’ শামিল বলে অভিহিত করেছেন।

ঘালিবাফ তার বার্তায় বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই অর্থপূর্ণ হবে যখন অবরোধ তুলে নেওয়া হবে এবং আন্তর্জাতিক অর্থনীতিকে জিম্মি করার আশঙ্কা শূন্যে নামবে। তিনি স্পষ্ট করেন, সামরিক আগ্রাসন বা ভয়ভীতি দেখিয়ে ইরানকে লক্ষ্যচ্যুত করা যাবে না। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ জারির পর থেকেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কোনো জাহাজ ইরানে ঢুকতে বা বের হতে পারবে না।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে এর নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) হাতে। কোনো জাহাজ পার হতে চাইলে আইআরজিসির আগাম অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

গত ৮ এপ্রিল পাকিস্তানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষিত হলেও স্থায়ী চুক্তির আলোচনা ব্যর্থ হওয়ায় উত্তেজনা আবার চরমে ওঠে। ২২ এপ্রিল ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন। তবে নৌ অবরোধ বহাল থাকায় মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা

রাতে মন্ত্রিসভার বৈঠক বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App