×

আন্তর্জাতিক

আট ঘণ্টায় প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম

আট ঘণ্টায় প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাতটা থেকে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে এই ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের হার বাড়ছে এবং বিকেল তিনটা পর্যন্ত গড়ে ৭৮ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে। ভোটের এই প্রবণতা অব্যাহত থাকলে তা গত লোকসভা নির্বাচনের হারকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিকেল তিনটা পর্যন্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে (৮১.৪৯%) এবং সবচেয়ে কম কালিম্পঙে (৭৪.৭%)। এর আগে দুপুর একটা পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে সর্বোচ্চ ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছিল। প্রথম দফার এই নির্বাচনে ৪৪ হাজার ৩৬৭টি বুথে ৩ কোটি ৬০ লাখেরও বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লাখের বেশি।

সুষ্ঠু ভোট নিশ্চিতে কমিশন অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় ৫ লাখ কর্মী নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিটি বুথেই চলছে ওয়েব কাস্টিং। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে মুর্শিদাবাদ জেলাকে, যেখানে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতেও আজ ভোট গ্রহণ চলছে। সেখানে বিকেল তিনটা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে। নামাক্কাল জেলায় সর্বোচ্চ ৮০ দশমিক ৬৭ শতাংশ ভোট পড়লেও চেন্নাইতে এই হার ৬৮ দশমিক ১৩ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলা এই ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা

রাতে মন্ত্রিসভার বৈঠক বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App