×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ‘টোল’ পেতে শুরু করেছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম

হরমুজ প্রণালির ‘টোল’ পেতে শুরু করেছে ইরান

ছবি- সংগৃহীত

মার্কিন অবরোধের মুখে থাকা ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে প্রথম দফায় টোলের অর্থ আদায় করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পার্লামেন্টের উপস্পিকার হামিদরেজা হাজিবাবেই সংবাদমাধ্যম তাসনিম নিউজকে নিশ্চিত করেছেন যে, সংগৃহীত এই অর্থ ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই জলপথ সবার জন্য উন্মুক্ত করা হবে না। ঘালিবাফ মার্কিন এই নৌ অবরোধকে ‘চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, একটি কার্যকর যুদ্ধবিরতির জন্য অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে জায়নবাদীদের যুদ্ধবাজি বন্ধ হওয়া জরুরি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি বন্ধ করে দিয়েছিল ইরান। বর্তমানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) নিয়ন্ত্রণে থাকা এই পথে জাহাজ চলাচলের জন্য ক্যাপ্টেনদের বিশেষ অনুমতি ও ফি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

স্পিকার ঘালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সামরিক আগ্রাসন বা ভয়ভীতি দেখিয়ে ইরানকে লক্ষ্যচ্যুত করা সম্ভব নয়।’ পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চললেও দুই পক্ষের এমন অনমনীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তেলের বাজারের অস্থিরতা কমাতে হরমুজ প্রণালি স্বাভাবিক হওয়া জরুরি হলেও তেহরান আপাতত অবরোধ প্রত্যাহারের শর্তে অনড় রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা

রাতে মন্ত্রিসভার বৈঠক বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

নীলফামারীর ফিলিং স্টেশনে বাইকারদের ভিড়

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

‘অতিরিক্ত’ থেকে ‘চলতি’ দায়িত্বে মাউশি ডিজি সোহেল

তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তৃণমূলে ভোট দিলে যাচ্ছে বিজেপিতে!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App