×

আন্তর্জাতিক

পেজেশকিয়ান

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:১৯ পিএম

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য কোনোভাবেই আত্মসমর্পণ নয়, বরং দেশের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষা করা- এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১০ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

তিনি আরও বলেন, সংলাপ বা আলোচনার অর্থ অবস্থান থেকে সরে যাওয়া নয়, বরং তা ইরানি জনগণের অধিকার নিশ্চিত করার একটি কূটনৈতিক প্রক্রিয়া।

পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের পর পরিস্থিতি পুনর্গঠন বিষয়ক একটি টাস্কফোর্স বৈঠকে এ মন্তব্য করেন। তার মতে, আলোচনার লক্ষ্য হলো জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্যকে ইরানের কঠোর অবস্থানের পুনর্ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাটোরে বিদেশি পর্যটকদের হয়রানি, দুই টিকটকার গ্রেপ্তার

নাটোরে বিদেশি পর্যটকদের হয়রানি, দুই টিকটকার গ্রেপ্তার

হান্টাভাইরাসে আক্রান্ত ১৪ নাগরিককে উদ্ধার

হান্টাভাইরাসে আক্রান্ত ১৪ নাগরিককে উদ্ধার

‘হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে’

‘হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে’

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App