চীনে প্রথম ‘পান্ডা বন্ড’ ইস্যু করল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:০১ পিএম
ছবি- সংগৃহীত
চীনে প্রথমবারের মতো ‘পান্ডা বন্ড’ ইস্যু করেছে পাকিস্তান। শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে এক অনুষ্ঠানে এই বন্ডের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে চীনের অভ্যন্তরীন শেয়ারবাজারে প্রবেশের সুযোগ পেল পাকিস্তান।
এই ‘পান্ডা বন্ড’ কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি ডলার। প্রাথমিক পর্যায়ে ২৫ কোটি ডলার সমমূল্যের বন্ড ইস্যু সম্পন্ন হচ্ছে। এই উদ্যোগে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক। পান্ডা বন্ড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা।
বিশ্বব্যাপী চীনা মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আরও অনেক বিদেশি ইস্যুয়ার চীনের আর্থিক বাজারে অর্থ সংগ্রহে আগ্রহী হচ্ছে।
এই প্রক্রিয়ায় চায়না ইন্টারন্যাশনার ক্যাপিটাল করপোরেশন পাকিস্তানকে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মাধ্যমে পাকিস্তান সার্বভৌম ইস্যুকারী হিসেবে চীনের আন্তঃব্যাংক বন্ড বাজারে প্রবেশ করতে পারছে।
