×

আন্তর্জাতিক

ইরানের তেল বিক্রির ‘নিষেধাজ্ঞা শিথিলে রাজি যুক্তরাষ্ট্র’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

ইরানের তেল বিক্রির ‘নিষেধাজ্ঞা শিথিলে রাজি যুক্তরাষ্ট্র’

ছবি- সংগৃহীত

চলমান শান্তি আলোচনা চলাকালীন ইরানের ওপর থাকা তেল বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে।

অবশ্য ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাসনিম জানিয়েছে, ইরান শুরু থেকেই তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতার আগ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিলের প্রস্তাব দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রক্তক্ষয়ী এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও।

পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের এক ডজন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এই যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ার বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই দেশ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি সই হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কারা থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে

কারা থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণে সুদের উচ্চহার বিষয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণে সুদের উচ্চহার বিষয়ে হাইকোর্টের রুল জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App