×

আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে বড় হামলা চালালো রাশিয়া, নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৪২ পিএম

ইউক্রেনজুড়ে বড় হামলা চালালো রাশিয়া, নিহত ৪

ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে এই হামলার প্রভাব পড়ে। খবর বিসিবির

রোববার (২৪ মে) ভোররাত থেকে কিয়েভ ও আশপাশের এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ ছিল হামলার মূল লক্ষ্য। দেশটির জাতীয় পুলিশ জানিয়েছে, রাজধানীতে অন্তত ৫০টির বেশি স্থানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর মধ্যে আবাসিক ভবন, শপিং সেন্টার ও জরুরি সেবা সংস্থার স্থাপনাও রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের হামলার জবাব হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করেছে। মস্কোর ভাষ্য অনুযায়ী, অভিযানে ‘ওরেশনিক’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছিলেন, ইউক্রেন স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছে, যাতে ২১ জন নিহত হয়েছেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রুশ সামরিক অবস্থান লক্ষ্য করেই হামলা চালিয়েছিল।

এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন যে, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে ১০ গুণের বেশি গতিতে চলতে সক্ষম বলে জানা গেছে। এটি পরমাণু ও প্রচলিত—উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম।

জেলেনস্কি দাবি করেন, কিয়েভ অঞ্চলের বিল্যা তসেরকভা শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে পরে প্রেসিডেন্ট কার্যালয় জানায়, ঠিক কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে রাশিয়া মোট ৯০টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ছুড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

সরকারিভাবে বোরো ধান ক্রয়ে উৎকোচ ও জালিয়াতির অভিযোগ

ঝালকাঠির নলছিটি সরকারিভাবে বোরো ধান ক্রয়ে উৎকোচ ও জালিয়াতির অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App