×

আন্তর্জাতিক

সামুদ্রিক যান চলাচল সহজ করতে প্রস্তুত ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

সামুদ্রিক যান চলাচল সহজ করতে প্রস্তুত ইরান

ছবি: সংগৃহীত

ইরান সামুদ্রিক যান চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন করতে ‘সম্পূর্ণ প্রস্তুত’ বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল সহজতর করতে ইরান ‘সম্পূর্ণ প্রস্তুত’।

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। এর আগে, প্রধানমন্ত্রী তাকাইচি ইরানের রাষ্ট্রপতিকে এই আন্তর্জাতিক জলপথটি পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

সরকারি সংবাদ সংস্থা ইরনা পেজেশকিয়ানের বরাত দিয়ে জানিয়েছে, “ইরানি জাহাজ চলাচল ও বাণিজ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ এবং প্রতিবন্ধকতা থেকেই মূল সমস্যাটির উদ্ভব হয়েছে।”

তিনি আরো বলেন, ‘আমরা জাপানি জাহাজগুলোকে কোনো সমস্যা ছাড়াই এবং আরও সহজে যাতায়াতের জন্য একটি পথ করে দেওয়ার চেষ্টা করব।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App