×

আন্তর্জাতিক

মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধের আলোচনায় খামেনি সরাসরি যুক্ত রয়েছেন এবং ওয়াশিংটন-তেহরানের বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে ধাবিত হচ্ছে।

বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আলোচনার অগ্রগতিতে মোজতবা খামেনির ভূমিকা রয়েছে এবং ইরানের রাজনৈতিক কাঠামোয় তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন।’

খামেনিকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি অবশ্যই এই প্রক্রিয়ার অংশ। আমি মনে করি, সবাই তাকে যথেষ্ট সম্মান করে।’

ভবিষ্যতে দুজনের মধ্যে বৈঠক হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, ‘তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে। তার ভাষ্য, আলোচনার ক্ষেত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বলেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারি না। ভবিষ্যতে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে, তবে বর্তমানে এ বিষয়ে তারা ইতিবাচক বার্তা দিয়েছে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App