×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১২

ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার (৪ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানী কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৫১ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বৃদ্ধাশ্রমটিতে বয়স্কদের পাশাপাশি মানসিক রোগীদেরও রাখা হতো।

প্রথমদিকে ১১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

এ ছাড়া গুরুতর আহত আটজন বর্তমানে হোরানা বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অবহেলার অভিযোগে বৃদ্ধাশ্রমটির মালিক ও পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ফুটেজে দেখা যায়, আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভস্মীভূত হয়ে ছাইয়ে পরিণত হয়েছে এবং আশপাশে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরুর সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধাশ্রমটিতে মোট ৭১ জন বাসিন্দা অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় ৫১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ন্যাশনাল সেক্রেটারিয়েট ফর এল্ডার্সের পরিচালক চতুরা মিহুদুম জানান, প্রতিষ্ঠানটি নিবন্ধিত ছিল না। মাত্র ১৫ জনের ধারণক্ষমতাসম্পন্ন একটি স্থাপনায় ৭১ জনকে রাখা হয়েছিল।

তিনি আরো জানান, সেখানে বয়স্কদের পাশাপাশি কিছু মানসিক প্রতিবন্ধী তরুণ ও শিশুও ছিল। হতাহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তির বয়স ছিল ১৭ বছর।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন

মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App