×

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে বাস-অটোর সংঘর্ষে নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০২:৩০ পিএম

ভারতের মধ্যপ্রদেশে বাস-অটোর সংঘর্ষে নিহত ১৩

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক মর্মান্তিক দুর্ঘটনা

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাতটায় একটি বাস ও অটোর সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই অটোর সব যাত্রী ও চালকের মৃত্যু হয়েছে।

গোয়ালিয়রের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত সাংহি জানিয়েছেন, এলাকার ওল্ড চাওনি অঞ্চলে সকাল সাতটায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও অটোটির। বাসটির গতি বেশি থাকার কারণে সেটি গতি হারিয়ে অটোকে ধাক্কা মারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। খবর সংবাদ প্রতিদিনের।

অটোয় ছিলেন আটজন অঙ্গনওয়ারি কর্মী। রান্নার কাজ করতেন তারা। কাজের শেষে বাড়ি ফিরছিলেন তারা। দুর্ঘটনায় ওই মহিলাদের সকলেরই মৃত্যু হয়। মৃত্যু হয় অটো চালকেরও। সর্বমোট অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জনই মহিলা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন আহতদের পরিবার। প্রদেশটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই কথা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App