×

ইসলামী ব্যক্তিত্ব

বমি করলে রোজা ভেঙে যায়, কী বলে ইসলাম?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

বমি করলে রোজা ভেঙে যায়, কী বলে ইসলাম?

ছবি: সংগৃহীত

রমজান মাসে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার ফলে অনেক রোজাদার শারীরিক ক্লান্তি বা অসুস্থতা অনুভব করেন। হঠাৎ বমি, মাথা ঘোরা কিংবা তীব্র দুর্বলতার মুখে পড়লে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন যে-এতে রোজা ভেঙে গেল কি না কিংবা পরবর্তী সময়ে কাজা করতে হবে কি না।

বিশেষ করে, রোজা থাকা অবস্থায় বমি হলে রোজা নষ্ট হয় কি না, এই প্রশ্নটিই সবচেয়ে বেশি দেখা দেয়।

ইসলামিক স্কলাররা জানিয়েছেন- ‘রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যায় কি না তা নির্ভর করে বমির উদ্দেশ্য ও নিয়ন্ত্রণের ওপর। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে, অর্থাৎ স্বেচ্ছায় নয়, তাহলে তার রোজা ভাঙবে না। এ ক্ষেত্রে কাজা আদায় করতে হবে না। তবে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে তাহরে তার রোজা ভেঙে যাবে। তবে তাকে কাজা আদায় করতে হবে।

এ বিষয়টি হাদিসে স্পষ্টভাবে বর্ণিত, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন- مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ الْقَضَاءُ

‘যার অনিচ্ছাকৃত বমি হয়ে যায়, তার রোজা ভাঙবে না; কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, তার রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে।’ (তিরমিজি ৭২০, ইবনে মাজাহ ১৬৭৬, মুসতাদরাকে হাকেম ১৫৫৭)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

অর্থমন্ত্রী আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ না

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

কঠোর ভিসা নীতি চালু করতে যাচ্ছে থাইল্যান্ড সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App