×

জামায়াত

জামায়াত-আইএফইএস মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:১৪ পিএম

জামায়াত-আইএফইএস মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর সিস্টেমস (আইএফইএস)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৈঠককালে উভয়পক্ষ বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে অধিকতর কার্যকর ও সুসংহত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার লক্ষ্যে সম্মিলিতভাবে যথাযথ ভূমিকা রাখবেন বলে অভিমত ব্যক্ত করেন।

এ সময় সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই আন্দোলনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদকে ভিন্নধর্মী ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর করতে হবে; যেখানে সংসদই হবে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র এবং সরকার ও বিরোধী দল সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, সংসদের কার্যপ্রণালীতে (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে উভয় পক্ষই মতামত দিয়েছে। প্রতিনিধিদল এ আলোচনার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবে।

সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না এবং গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। এছাড়া সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

প্রশ্নোত্তর ও প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে সরকারি দলের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে একটি সমন্বিত ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

এমপিদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান তিনি। আলোচনার ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি হবে এবং এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদকে আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও ছিলেন– সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও অ্যাডভোকেট শিশির মো. মনির এবং জামায়াত নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

তুরস্ক সম্মেলন শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে

তথ্যমন্ত্রী বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে

মার্কিন-ইসরায়েলি মিত্রদের জন্য হরমুজ নিষিদ্ধ: আইআরজিসি

মার্কিন-ইসরায়েলি মিত্রদের জন্য হরমুজ নিষিদ্ধ: আইআরজিসি

ট্রলার ছিনতাইয়ের অভিযোগে উপখাদ্য পরিদর্শক গ্রেপ্তার

ট্রলার ছিনতাইয়ের অভিযোগে উপখাদ্য পরিদর্শক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App