×

সরকারি চাকরি

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে চাকরি, বেতন ১,৪৯,০০০ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ এএম

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে চাকরি, বেতন ১,৪৯,০০০ টাকা

ছবি: সংগৃহীত

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) তাদের শূন্য পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের লক্ষ্যে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ/এমকম ডিগ্রি। পেশাদার ডিগ্রি (ACA/ACMA) থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

ফলাফল: সিজিপিএ–৫.০ স্কেলে কমপক্ষে ৩.৫ এবং ৪.০ স্কেলে কমপক্ষে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত ৩ বছর উচ্চপদস্থ (Senior Position) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলি ও দক্ষতা

বয়সসীমা: ১৫ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

প্রয়োজনীয় জ্ঞান: সরকারি বিধিবিধান (PPA, PPR), ট্যাক্স/ভ্যাট আইন ও করপোরেট গভর্ন্যান্স সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

ভাষা দক্ষতা: ইংরেজি ও বাংলায় সাবলীল যোগাযোগে সক্ষম হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীকে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে:

মূল বেতন: ১,৪৯,০০০ টাকা।

ভাতা: মূল বেতনের ৫০% বাড়ি ভাড়া, বছরে ২টি উৎসব বোনাস এবং ২০% বৈশাখী ভাতা।

অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স ও মেডিকেল সুবিধা।

যানবাহন: সার্বক্ষণিক জ্বালানি ও ড্রাইভারসহ গাড়ি সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে হবে:

আবেদন ফরম: কোম্পানির ওয়েবসাইট www.brpowergen.gov.bd থেকে নির্দিষ্ট ফরম ডাউনলোড করতে হবে।

সংযুক্তিকরণ: ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের ফটোকপি আবেদনের সাথে যুক্ত করতে হবে।

অনাপত্তি পত্র: সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (NOC) জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: কোম্পানি সচিব, বি-আর পাওয়ারজেন লি. (বিআরপিএল), আইইবি ভবন (৯ম তলা), ৮/এ রমনা, ঢাকা।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপি পৌঁছাতে হবে)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে বর্ণবাদবিরোধী অবস্থান বাংলাদেশের

জাতিসংঘে বর্ণবাদবিরোধী অবস্থান বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেলো বাবা-ছেলে-নাতনির

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেলো বাবা-ছেলে-নাতনির

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App