×

খুলনা

১০ টাকায় ডেকে ডেকে বিক্রি হচ্ছে সবজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ এএম

১০ টাকায় ডেকে ডেকে বিক্রি হচ্ছে সবজি

বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ক্রেতাদের ডেকে ডেকে সবজি বিক্রি করছেন বিক্রেতারা। মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন শীতকালীন সবজি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে। প্রতি কেজি মাত্র ১০ টাকা। বাঁধাকপি প্রতি পিসও বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। সস্তায় সবজি পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে দামের এমন পতনে হতাশ চাষিরা।

বাজারে নতুন টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১৫ টাকা, শিম ২০-২৫ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, গত সপ্তাহে যে সবজি ৫০-৭০ টাকায় কিনতে হতো, এখন তা মাত্র ২০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম এত কমেছে।

বিক্রেতারা জানান, চাষাবাদের খরচ তুলতে না পারায় তাদের আর কোনো উপায় নেই। তাই কম দামে বিক্রি করে সবজি খালি করতে বাধ্য হচ্ছেন। এভাবে ডেকে ডেকে ১০ টাকায় সবজি বিক্রির কারণে ক্রেতারা উপকৃত হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় কষ্ট প্রকাশ করেছেন চাষিরা।

আরো পড়ুন : ব্রয়লারের দাম বেড়েছে , স্বস্তি নেই মাছের বাজারেও

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App