×

খুলনা

যশোরে যুবকের পেটে মিলল ২২শ পিস ইয়াবা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

যশোরে যুবকের পেটে মিলল ২২শ পিস ইয়াবা

ছবি: সংগৃহীত

যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২২শ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আটক মাসুদ রানা (২০) শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্সরে করলে তার পেটের ভেতর ইয়াবাগুলোর উপস্থিতি দেখে যায়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।

র‍্যাব অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App